পিকাবুতে একদিনে রিয়েলমি ৫আই বিক্রিতে রেকর্ড

৯ মে, ২০২০ ১৬:০১  
লকডাউনে বন্ধ থাকারর পর গত ৭ মে থেকে অনলাইনে রিয়েলমি ৫আই স্মার্টফোন উন্মোচন করে ই-কমার্স সাইট পিকাবু। ওই দিনই সাশ্রয়ী মূল্যের ক্যাটাগরিতে ফোনটি রেকর্ড সংখ্যক বিক্রির দাবি করেছে অনলাইন শপটি।   পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার জানিয়েছেন, লঞ্চের দিনই পিকাবুর অনলাইনে ফার্স্ট সেলে কয়েক ঘন্টার মধ্যে এক হাজারের অধিক বেশি ইউনিট বিক্রি হয়। পিকাবুতে একদিনে ১০-২০ হাজার টাকা মূল্যের ফোনগুলোর মধ্যে সর্বাধিক বিক্রির রেকর্ড। রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর নিওন শি জানিয়েছেন, ‘কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং’রিয়েলমি ৫আই স্মার্টফোনটি তরুণদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে। পিকাবু এটি মাত্র ১২,৯৯০ টাকায় বিক্রি করছে। সব মিলিয়ে একদিনে সর্বাধিক বিক্রির রেকর্ড করে তরুণদের পছন্দের তালিকায় ১ নম্বরে আছে রিয়েলমি ৫আই।